জনপ্রিয় তেলুগু সিনেমা ‘দেবারা: পার্ট ওয়ান’-এর ব্লকবাস্টার গান ‘চুট্টামাল্লে’র দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বিকৃত করার অভিযোগ উঠেছে। মূল সিনেমার দৃশ্য ব্যবহার করে তৈরি করা ভুয়া ও আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র বিতর্ক তৈরি হয়েছে।ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন দক্ষিণী সিনেমার একাধিক তারকা। জাহ্নবী কাপুরের পাশাপাশি জুনিয়র এনটিআর, বিজয় দেবরাকোন্ডা ও মেগাস্টার চিরঞ্জীবী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দেবারা: পার্ট ওয়ান’ সিনেমার ‘চুট্টামাল্লে’ গানটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়।আরও পড়ুন,ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন দোয়া চাইলেনঅনিরুদ্ধ রবিচন্দরের সুরে শিলপা রাওয়ের গাওয়া এবং বোসকো মার্টিসের কোরিওগ্রাফিতে গানটিতে জুটি বেঁধেছিলেন জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর।তবে সম্প্রতি ওই গানের কিছু দৃশ্য এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সম্পূর্ণ ভুয়া ও যৌন আবেদনময় ভিডিও তৈরি করা হয় বলে অভিযোগ উঠেছে। ভিডিওটির সঙ্গে মূল সিনেমার বাস্তব কোনো সংযোগ নেই। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন জুনিয়র এনটিআর। তিনি ঘটনাটিকে জঘন্য ও লজ্জাজনক বলে উল্লেখ করে জানান, শুধু ভিডিও তৈরি করা ব্যক্তিরাই নয়, যারা এটি শেয়ার বা ছড়িয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।এআইয়ের অপব্যবহার করে একজন নারীকে এভাবে অপমানের ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রযুক্তিটির অপব্যবহার ঠেকাতে কঠোর আইন প্রণয়নের আহ্বানও জানান তিনি। অভিনেতা বিজয় দেবরাকোন্ডাও ঘটনাটিকে সাধারণ কোনো ভুল হিসেবে দেখতে নারাজ। তার মতে, নারীর সম্মতি ছাড়াই এআই ব্যবহার করে এমন ভুয়া কনটেন্ট তৈরি করা এক ধরনের ডিজিটাল যৌন নিপীড়ন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।