দৈনিক সংবাদ দিগন্ত

কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না

কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না
জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি আহ্বান জানিয়েছেন, কারও সঙ্গে অহেতুক তর্ক বা কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না।আজ বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্টে অপু লিখেছেন, “ভক্তরা আমাকে শুধুই একজন শিল্পী হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবে ভালোবেসেছেন। এই ভালোবাসার মূল কারণ হলো আমার কাজ।”

আরো পড়ুন , কর্পোরেট জগতে মাধুরী

তিনি আরও বলেন, “যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারা অন্যের পরিবার নিয়ে চর্চা করে। কিন্তু ভক্তদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কোনো নিচুমানের মন্তব্যের উত্তর দিয়ে মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই।”নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, “আমার পরিবার আমার অহংকার। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে পরিবারের বিষয়ে কারও কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই।”পোস্টের মাধ্যমে অপু তার ভক্তদের ধৈর্যশীল ও মার্জিত আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

বিষয় : জনপ্রিয় ভক্ত বিশেষ বার্তা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ভক্তদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি আহ্বান জানিয়েছেন, কারও সঙ্গে অহেতুক তর্ক বা কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না।আজ বৃহস্পতিবার সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্টে অপু লিখেছেন, “ভক্তরা আমাকে শুধুই একজন শিল্পী হিসেবে নয়, পরিবারের সদস্য হিসেবে ভালোবেসেছেন। এই ভালোবাসার মূল কারণ হলো আমার কাজ।”

আরো পড়ুন , কর্পোরেট জগতে মাধুরী

তিনি আরও বলেন, “যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারা অন্যের পরিবার নিয়ে চর্চা করে। কিন্তু ভক্তদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কোনো নিচুমানের মন্তব্যের উত্তর দিয়ে মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই।”নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, “আমার পরিবার আমার অহংকার। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে পরিবারের বিষয়ে কারও কাছে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই।”পোস্টের মাধ্যমে অপু তার ভক্তদের ধৈর্যশীল ও মার্জিত আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত