সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসা হুথি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২ নভেম্বর) প্রকাশিত মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশটির খামিস মুশাইত, আবহা, তায়েফ ও নাজরান শহরে বিশেষ সতর্কতা জারি করেছিল।
আরও পড়ুন,নির্বাচনের আগে ডেমোক্র্যাট শিবিরে বড় বিভক্তি
ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। পরবর্তীতে এক ঘোষণায় সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, তাৎক্ষণিক বিপদ কেটে গেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ হামলার বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন