যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে একটি আবাসিক এলাকায় বেসরকারি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) দুপুরে ক্রেস্টহ্যাভেনের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো বাসভবন অবস্থিত। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু সোমবার (২ নভেম্বর) জানায়, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি দুর্ঘটনায় নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি ঘটনাটিকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেন।
আরও পড়ুন,ইরানের সঙ্গে সংঘাতের অবসান চান ট্রাম্প
পাম বিচ কাউন্টির অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে। সংস্থাটি জানায়, উদ্ধার ও জরুরি কার্যক্রম দীর্ঘ সময় ধরে চলতে পারে। উদ্ধারকর্মীদের কাজের সুবিধার্থে পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তর মিলিটারি ট্রেইলের ক্রেস্টহ্যাভেন বুলেভার্ড থেকে টেনথ অ্যাভিনিউ নর্থ পর্যন্ত উত্তর ও দক্ষিণমুখী সব লেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)। সংস্থাটি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) সঙ্গে যৌথভাবে তদন্ত চালাবে। তবে উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন