জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিরোধী দলের জোট ভাঙার কোনো সম্ভাবনা নেই। বরং এই জোট ভবিষ্যতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, তারা এখন এক দফার আন্দোলনের দিকে এগোচ্ছেন। রোববার (১ নভেম্বর) জাতীয় যুবশক্তির সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যারা জোট ভেঙে যাওয়া কিংবা শরিকদের মধ্যে দূরত্ব তৈরির গুজব ছড়াচ্ছেন, তাদের ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। বাংলাদেশের বিরোধী দলগুলোর এই জোট ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবে।নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, তারা কোনো সরকার, বিরোধী দল কিংবা বিদেশি পক্ষের কাছ থেকে অর্থ নেন না।
আরও পড়ুন,পোশাকশিল্পে অগ্নিসংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান
জনগণের করের টাকায় পড়াশোনা করেছেন এবং বাংলাদেশের মাটি, পানি ও বাতাসের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। তাই দেশের মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে, অন্য কারও কাছে নয়। বক্তব্যে তিনি বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সমঝোতার অভিযোগও তোলেন। তার দাবি, দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে, যা বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যের বক্তব্যেও আওয়ামী লীগের কাছ থেকে অর্থ নিয়ে নেতাকর্মীদের মামলা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠে এসেছে। এসব বক্তব্যের ভিত্তিতে সরকারের সঙ্গে আওয়ামী লীগের আঁতাত রয়েছে বলে দাবি করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সামনে তাদের নতুন একটি বড় সংগ্রাম শুরু হতে যাচ্ছে। আর সেই সংগ্রামের লক্ষ্য অর্জনে বিরোধী জোট পিছপা হবে না।
বিষয় : আন্দোলন নাসীরুদ্দীন

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন