যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের শান্তিপূর্ণ অবসানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে চীন ও ওমান। দেশ দুটি ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে গিয়ে আবারও সংলাপ শুরু করতে ওয়াশিংটন ও তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল পুনরায় চালুর ওপর জোর দিয়েছে তারা। মঙ্গলবার (১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০ দফার এক যৌথ বিবৃতিতে চীন ও ওমান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল পুনরায় শুরু করা অত্যন্ত জরুরি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক আলোচনার পথ বেছে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে দেশ দুটি।
আরও পড়ুন,মাঠ নিজেদের কাছে ফেরত চান শেকৃবি শিক্ষার্থীরা
বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে গিয়ে নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে। তাদের মতে, আলোচনার মাধ্যমেই চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান সম্ভব। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যবিষয়ক দেশটির বিশেষ দূত ঝাই জুন চলতি মাসে ইরান, সৌদি আরব ও ওমান সফর করবেন। এসব সফরে আঞ্চলিক পরিস্থিতি এবং সংঘাত নিরসনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, ওমানের সুলতান হাইথাম বিন তারিক দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে চীন ও ওমানের এই যৌথ উদ্যোগ আঞ্চলিক কূটনীতিতে নতুন গুরুত্ব বহন করছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন