দৈনিক সংবাদ দিগন্ত

তিন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষে অচল ৬৭০ কারখানা

পোশাকশ্রমিক

ন্যূনতম মজুরি বৃদ্ধি, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগ এবং আন্দোলনরত শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে চলমান বিক্ষোভের প্রভাবে দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে রাজধানীর মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া-জিরানী এলাকার ৬৭০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে কাজ না করেই কারখানা থেকে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক। সোমবার (২ নভেম্বর) বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। সংস্থাটির বেলা সাড়ে ১১টার হিসাব অনুযায়ী, দেশের পাঁচটি শিল্পাঞ্চলে মোট ২ হাজার ১৩৪টি কারখানার মধ্যে ১ হাজার ৪৬৪টি চালু ছিল। বিজিএমইএর তথ্য অনুযায়ী, গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। এ দুই অঞ্চলের ৮৩৬টি কারখানার মধ্যে ৩৮২টির শ্রমিক কাজ বন্ধ করে বের হয়ে যান। এতে ৮ লাখ ৮৩ হাজার ৪৭২ জন শ্রমিক কাজ না করেই বাড়ি ফিরে যান। সাভার-আশুলিয়া ও জিরানী এলাকায় ৪৪১টি কারখানার মধ্যে ২২৩টিতে কাজ বন্ধ ছিল। এসব এলাকায় ৭ লাখ ৪৩ হাজার ৬৫০ জন শ্রমিক কাজে যোগ দিতে পারেননি। অন্যদিকে, রাজধানীর মিরপুরে ৩২০টি কারখানার মধ্যে ৬৫টির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে ৫৩ হাজার ৪৫০ জন শ্রমিক কাজ না পেয়ে বাড়ি ফেরেন। 

আরও পড়ুন,রফতানির নামে অনিয়ম দুই পোশাক কারখানায়

তবে নারায়ণগঞ্জের ১৯৭টি এবং চট্টগ্রামের ৩১৪টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের প্রভাব পড়েনি। এসব এলাকার সব কারখানা স্বাভাবিকভাবে চালু ছিল। এর আগে রোববারও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগ এবং আন্দোলনকারীদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ হয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার ও গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়। সহিংসতার আশঙ্কায় আগের দিন সারা দেশে ৫২৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল, যার মধ্যে সাভার-আশুলিয়ার ছিল ১৭৭টি। এ ছাড়া সহিংসতা ও নাশকতার অভিযোগে মিরপুর ও গাজীপুর থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ৪৯ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে কারখানা দ্রুত চালু রাখা এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বিষয় : কারখানা অচল অসন্তোষে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

তিন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষে অচল ৬৭০ কারখানা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x