দৈনিক সংবাদ দিগন্ত

বাংলা কিউআরে চালু হলো নতুন সেবা

বাংলা কিউআরে চালু হলো নতুন সেবা
বাংলা কিউআর

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বাংলা কিউআর (QR) কোডে যুক্ত হয়েছে নতুন সেবা। এখন থেকে শুধু প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করেই একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি টাকা পাঠাতে পারবেন। রোববার (১ নভেম্বর) থেকে ব্যক্তি-থেকে-ব্যক্তি বা পিটুপি (P2P) লেনদেনের এ সুবিধা চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে টাকা পাঠাতে প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই করলেই লেনদেন সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন,প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ

কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এ ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি ভুল মোবাইল নম্বর বা ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার কারণে লেনদেনে ভুল হওয়ার ঝুঁকিও কমবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটবে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে। ব্যক্তি পর্যায়ে অর্থ লেনদেনে প্রযুক্তিনির্ভর এ সেবা সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক কার্যক্রমকে আরও সহজ করবে।

বিষয় : বাংলা কিউআর ডিজিটাল পেমেন্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬


বাংলা কিউআরে চালু হলো নতুন সেবা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বাংলা কিউআর (QR) কোডে যুক্ত হয়েছে নতুন সেবা। এখন থেকে শুধু প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করেই একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে সরাসরি টাকা পাঠাতে পারবেন। রোববার (১ নভেম্বর) থেকে ব্যক্তি-থেকে-ব্যক্তি বা পিটুপি (P2P) লেনদেনের এ সুবিধা চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবার মাধ্যমে টাকা পাঠাতে প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে প্রবেশ করানোর প্রয়োজন হবে না। প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই করলেই লেনদেন সম্পন্ন করা যাবে।

আরও পড়ুন,প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ

কেন্দ্রীয় ব্যাংকের মতে, নতুন এ ব্যবস্থায় ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি ভুল মোবাইল নম্বর বা ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার কারণে লেনদেনে ভুল হওয়ার ঝুঁকিও কমবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের পিটুপি সেবা চালুর ফলে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এবং ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটবে। কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হবে। ব্যক্তি পর্যায়ে অর্থ লেনদেনে প্রযুক্তিনির্ভর এ সেবা সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক কার্যক্রমকে আরও সহজ করবে।


দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
বাংলা কিউআরে চালু হলো নতুন সেবা
0:00 0:00
1.0x