দৈনিক সংবাদ দিগন্ত

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করল সরকার

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন করেছে সরকার। মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এ বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম শুরু হবে। রোববার (১ নভেম্বর) এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতের ন্যূনতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। অন্য একটি প্রজ্ঞাপনে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে। 

আরও পড়ুন,প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ

মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। আর শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ২০২৬ সালের সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। নতুন এই বোর্ডের মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : মজুরি গার্মেন্টস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন করল সরকার

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x