দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি, দস্যুতা ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১০

মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

জিয়াউল হক সভাপতি হওয়ায় স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে: হাসানুজ্জামান সরকার

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে আসামি বিপ্লব গ্রেপ্তার

কসবায় দিদার হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আদালতের ১৪৫ ধারার নোটিশের পরও জমি দখলের অভিযোগ, সোনারগাঁয়ে উত্তেজনা

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি

সোনারগাঁয়ে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আদালতের নির্দেশে জারি করা নোটিশ অমান্য করে বিরোধপূর্ণ জমি দখল ও সেখানে খেলার মাঠ নির্মাণের জন্য মঞ্চ তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার পানাম গাবতলী এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।এ ঘটনায় নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা (নং-৬৪৬/২০২৬) দায়ের করেছেন জমির দাবিদার মাকছুদা হোসেন (৪৬)।মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার পানাম গাবতলী মৌজায় ১৭ শতাংশ জমির মালিকানা ও দখল নিয়ে মাকছুদা হোসেনের সঙ্গে আল আমিন, ইস্রাফিলসহ ১১ জনের বিরোধ চলে আসছে। এ বিরোধের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সোনারগাঁ থানার এএসআই সোহেল হোসেন ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা মোতাবেক উভয় পক্ষের প্রতি নোটিশ জারি করেন।নোটিশে বিরোধপূর্ণ সম্পত্তিতে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যে যে অবস্থানে রয়েছেন, সে অবস্থানে বহাল থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কোনো পক্ষ জমির দখল নেওয়ার চেষ্টা করলে কিংবা শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়।নোটিশে আরও বলা হয়, আগামী ১৩ জানুয়ারি ২০২৭ তারিখে উভয় পক্ষকে বিরোধপূর্ণ সম্পত্তির মালিকানার স্বপক্ষে প্রয়োজনীয় দলিলপত্রসহ নারায়ণগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবিরের আদালতে হাজির হতে হবে।

আরো পড়ুন,৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি

তবে অভিযোগকারী মাকছুদা হোসেনের দাবি, আদালতের নির্দেশনা ও পুলিশের জারি করা নোটিশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমি জোরপূর্বক দখলে নিয়ে সেখানে খেলার মাঠ তৈরির উদ্দেশ্যে মঞ্চ নির্মাণ করেছেন। এতে আদালতের নির্দেশনা অমান্য করার পাশাপাশি এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।নালিশি সম্পত্তির তফসিল অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার পানাম গাবতলী মৌজার সাবেক ৪৪৪, এসএ ১৩১ ও আরএস ১২৫ নম্বর জেএলভুক্ত এসএ ৮৫, ৭৮ ও ৯২ নম্বর খতিয়ান এবং আরএস ১১৪ নম্বর খতিয়ানের সিএস ও এসএ ৪৭ নম্বর দাগ এবং আরএস ৯৫ নম্বর দাগের মোট ২২ শতাংশ জমি থেকে ১৭ শতাংশ জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে মাকছুদা হোসেন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখলের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলে, বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। এরপরও কোনো পক্ষ আদালতের নির্দেশনা অমান্য করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

আদালতের ১৪৫ ধারার নোটিশের পরও জমি দখলের অভিযোগ, সোনারগাঁয়ে উত্তেজনা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x