দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

কসবায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

২৫ বছরেও মেলেনি বর্জ্য সমস্যার সমাধান, প্রধানমন্ত্রীর দ্বারস্থ সোনারগাঁয়ের পরিবেশ সংগঠন

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি, দস্যুতা ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১০

মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

জিয়াউল হক সভাপতি হওয়ায় স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে: হাসানুজ্জামান সরকার

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে আসামি বিপ্লব গ্রেপ্তার

কসবায় দিদার হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

কসবায় দিদার হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি, দস্যুতা ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১০

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি, দস্যুতা ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১০
মাদক, চুরি, দস্যুতা ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১০

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারভুক্ত, তদন্তে সন্দিগ্ধ, ওয়ারেন্টভুক্ত ও প্রসিকিউশনভুক্ত মোট ১০ জন আসামিকে গ্রেপ্তার করেছে বাসন থানা পুলিশ। রোববার (১ নভেম্বর ২০২৬) বাসন থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মোটরসাইকেল চুরি, দস্যুতা, জিআর মামলার ওয়ারেন্ট এবং জিএমপি প্রসিকিউশন মামলাসহ বিভিন্ন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে নয় পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারনামীয় দুই আসামি হলেন—গাজীপুর সদর থানার বাঘলবাড়ী এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ নয়ন (২৬) এবং কাপাসিয়া থানার কুলগঙ্গা এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (২৫)। রাকিবুল ইসলাম বর্তমানে জয়দেবপুর থানার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকার মনিপুর নামাপাড়ায় বসবাস করেন। এ ছাড়া দুই বোতল দেশীয় মদ (হুইস্কি)সহ মাদক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর সদর থানার বাহাদুরপুর ২২ নম্বর ওয়ার্ডের মল্লিকবাড়ী এলাকার লিটন সরকারের ছেলে রনভী (১৯) এবং কালিয়াকৈর থানার টাকুরপাড়া এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে রাতুল ইসলাম পুষ্প (২০)কে। মোটরসাইকেল চুরি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধানতলিয়া গ্রামের নজরুল ভূইয়ার ছেলে মোঃ দূর্জয় ভূইয়া (২১)কে।

আরো পড়ুন,মুজিবনগর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

অন্যদিকে দস্যুতা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে জামালপুর জেলার মেলান্দহ থানার নয়া পাড়া এলাকার মোঃ আজিজুলের ছেলে মামুন (৩৭)কে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন টেকনাগপাড়া এলাকায় ট্রাকস্ট্যান্ড সংলগ্ন বিআরটিসি কাউন্টারের পাশে সফিক সাংবাদিকের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ ছাড়া জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বাসন থানার টেকনাগপাড়া এলাকার হাজী কেরামত আলীর ছেলে মোঃ আমজাদ হোসেন (৪৫)কে। জিএমপি প্রসিকিউশন মামলায় গ্রেপ্তার হওয়া অপর তিনজন হলেন—শেরপুর জেলার নকলা থানার চর বসুন্তি এলাকার আবুল কাসেমের ছেলে শরিফ (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার রসুলপুর এলাকার মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ মিজান (২১) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর থানার চন্নপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ সজিব মিয়া (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এবং এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে গ্রেপ্তারকৃত ১০ জনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এদিকে বাসন থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক, চুরি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

বিষয় : গ্রেপ্তার পুলিশের অভিযান বাসন থানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, চুরি, দস্যুতা ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেপ্তার ১০

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x