ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার প্রায় ৩০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। গাজীপুরে সকাল ৯টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বেলা ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। রাজধানীর মিরপুরেও একই দাবিতে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষের কারণে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বন্ধ রাখা হয়।
আরও পড়ুন,তিন দিন বন্ধ থাকবে সামিট এলএনজি টার্মিনাল, কমবে গ্যাস সরবরাহ
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ঢাকা ও গাজীপুরের বিক্ষোভে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যুক্ত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজমুল ইসলাম একটি মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় গাজীপুর থেকে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নয়জন এবং মিরপুর থেকে এসব সংগঠনের ১১ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। এর আগে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরিস্থিতির কারণে তিনি নিজের সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করেন। রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। তিনি জানান, রোববারই মজুরি বোর্ড গঠনের বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছিল। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সড়ক ছেড়ে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিষয় : প্রধানমন্ত্রী শ্রমিক বিক্ষোভ

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন