দৈনিক সংবাদ দিগন্ত

জামায়াত প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য হলেন মির্জা ফয়সল

মির্জা ফয়সল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শনিবার ৩১ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ গেজেট প্রকাশ করেন। এর আগে গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন মির্জা ফয়সল আমীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। নির্বাচনের ফলাফল অনুযায়ী, 

আরও পড়ুন,এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশার নিবন্ধন

দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০৪। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। এরপর ওই আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। গেজেট প্রকাশের মধ্য দিয়ে তার নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।

বিষয় : জামায়াত সংসদ সদস্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

জামায়াত প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য হলেন মির্জা ফয়সল

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শনিবার ৩১ অক্টোবর নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ গেজেট প্রকাশ করেন। এর আগে গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর অনুষ্ঠিত উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন মির্জা ফয়সল আমীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। নির্বাচনের ফলাফল অনুযায়ী, 

আরও পড়ুন,এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি অটোরিকশার নিবন্ধন

দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০৪। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। এরপর ওই আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়। নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। গেজেট প্রকাশের মধ্য দিয়ে তার নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x