একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন করা যাবে। অর্থাৎ একজন ব্যক্তি পাঁচটির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না। পাশাপাশি প্রতিটি গাড়িতে কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট বাধ্যতামূলক করা হয়েছে। রবিবার দুপুরে সচিবালয়ে নতুন নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, নতুন নিয়ম অনুযায়ী দুই থেকে চারজন যাত্রী পরিবহনের সক্ষমতা অনুযায়ী অটোরিকশা নিবন্ধন করা যাবে। চার যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। অন্যদিকে দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার বার্ষিক নবায়ন ফি ৪ হাজার এবং চার যাত্রীর ক্ষেত্রে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা। নিবন্ধিত প্রতিটি রিকশা প্রতিবছর নবায়নের মাধ্যমে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত চালানো যাবে।
আরও পড়ুন,মিরপুর-১১ নম্বরে পুলিশের গাড়িতে আগুন
পাশাপাশি প্রতিটি গাড়ির জন্য নির্দিষ্ট গতিসীমা থাকবে। চার্জিং স্টেশনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। অবৈধভাবে চার্জ দেওয়া হলে শাস্তির বিধান থাকবে। নিয়ম অমান্য করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। ঢাকা মহানগরকে আটটি জোনে ভাগ করে আট রঙের নম্বরপ্লেটের মাধ্যমে জোনভিত্তিক অটোরিকশা চলাচলের ব্যবস্থা করা হবে। সিটি করপোরেশন চাইলে আগামীকাল থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে। তবে অটোরিকশার নকশা ও ডিজাইন করতে হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের নির্দেশনা অনুযায়ী। উল্লেখ্য, সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল সুশৃঙ্খল করতে সরকার প্রণয়ন করেছে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’। নতুন এই বিধিমালায় নিবন্ধন, নবায়ন, ফিটনেস, গতিসীমা ও চলাচলের নিয়ম নির্ধারণ করা হয়েছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন