দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

জিয়াউল হক সভাপতি হওয়ায় স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে: হাসানুজ্জামান সরকার

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে আসামি বিপ্লব গ্রেপ্তার

কসবায় দিদার হত্যার মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আদালতের ১৪৫ ধারার নোটিশের পরও জমি দখলের অভিযোগ, সোনারগাঁয়ে উত্তেজনা

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি

সন্ধ্যার পর রাস্তায় স্কুল-কলেজের শিক্ষার্থী দেখলেই গ্রেপ্তারের হুঁশিয়ারি চট্টগ্রামের ডিআইজির

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল দেশের শিল্পাঞ্চল: শ্রমিক অসন্তোষে অচল বিভিন্ন মহাসড়ক

দেলদুয়ারে নিয়ম না মেনেই স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো গাছ কাটার অভিযোগ

দেলদুয়ারে নিয়ম না মেনেই স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো গাছ কাটার অভিযোগ

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি
সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। রোববার (১ নভেম্বর) সকাল থেকে দুই এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ, কর্মবিরতি ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন। শ্রমিক অসন্তোষ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে দুই জেলায় অন্তত ৮০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় শ্রমিক বিক্ষোভের একপর্যায়ে একটি পিকআপ ভ্যান ও একটি পোশাক কারখানার ঝুটের গোডাউনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে শিল্পাঞ্চলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে কালিয়াকৈরের রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সফিপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের আন্দোলনের মুখে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। পরে একই এলাকায় ট্রপিক্যাল নামের একটি পোশাক কারখানার ঝুটের গোডাউনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলেও আন্দোলনরত শ্রমিকদের বাধার মুখে পড়েন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, ট্রপিক্যাল কারখানার ঝুটের গোডাউনে আগুন লাগার খবর পেয়েছেন তারা। তবে শ্রমিক আন্দোলনের কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।

আরো পড়ুন,সন্ধ্যার পর রাস্তায় স্কুল-কলেজের শিক্ষার্থী দেখলেই গ্রেপ্তারের হুঁশিয়ারি চট্টগ্রামের ডিআইজির

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিক অসন্তোষের কারণে জেলার বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অন্যদিকে, সাভারের আশুলিয়াতেও শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সকালে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। নরসিংহপুর এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। পরে শ্রমিকরা সড়কের এক পাশে অবস্থান নেন। উদ্ভূত পরিস্থিতিতে শারমিন গ্রুপসহ আশপাশের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, কারখানায় কাজ বন্ধ রেখে অবস্থান নেওয়া শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবিদাওয়া নিয়ে কার্যকর আলোচনা না হওয়ায় অসন্তোষ বাড়ছে। শ্রমিকদের দাবি সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত জানানো এবং দ্রুত আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের আহ্বান জানিয়েছেন তারা। এদিকে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন।

বিষয় : শ্রমিক বিক্ষোভ ন্যূনতম মজুরি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x