দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

জিয়াউল হক সভাপতি হওয়ায় স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে: হাসানুজ্জামান সরকার

হাসানুজ্জামান সরকার

চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানুজ্জামান সরকার বলেছেন, পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদপ্তরের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক দায়িত্ব নেওয়ায় বিদ্যালয়টির শিক্ষার মান আরও উন্নত হবে। রবিবার (১ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ইভটিজিং প্রতিরোধ ও শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। হাসানুজ্জামান সরকার বলেন, এই বিদ্যালয়টি আজকের অবস্থানে আসার পেছনে যে পরিবারটির সবচেয়ে বেশি অবদান রয়েছে, সেটি হলো ড. জিয়াউল হকের পরিবার। তাঁর বাবা ও চাচারা বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই ড. জিয়াউল হক সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি আরও বলেন, ড. জিয়াউল হকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান আগের তুলনায় আরও উন্নত হবে, ইনশাআল্লাহ। তিনি চান, এ বিদ্যালয়ের শিক্ষার মান এমন পর্যায়ে পৌঁছাক, যাতে পার্শ্ববর্তী ইউনিয়নের শিক্ষার্থীরাও এখানে পড়াশোনা করতে আগ্রহী হয়।

আরো পড়ুন,টাঙ্গাইলে শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে আসামি বিপ্লব গ্রেপ্তার

ইভটিজিং প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার হলে তাৎক্ষণিকভাবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ড. জিয়াউল হক। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও আগ্রহী করে তুলতে চান তিনি। এলাকার উন্নয়ন প্রসঙ্গে হাসানুজ্জামান সরকার বলেন, ড. জিয়াউল হক এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর নেতৃত্বে আগামী দিনে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসা. মাসুদা জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হায়দার আলী মেম্বার, বিএনপি নেতা মিন্টু কাজীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

বিষয় : চর আড়ালিয়া ইউনিয়ন শিক্ষার মান হাসানুজ্জামান সরকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জিয়াউল হক সভাপতি হওয়ায় স্কুলের শিক্ষার মান আরও উন্নত হবে: হাসানুজ্জামান সরকার

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x