বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বড়ুয়া পাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) লামা তথ্য অফিসের বাস্তবায়নাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনগণের অংশগ্রহণে জনসচেতনতামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও তথ্য প্রদান করা হয়। ডেঙ্গু প্রতিরোধে ঘরের আশপাশে পানি জমতে না দেওয়া এবং ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম, ডাবের খোসাসহ পানি জমতে পারে এমন পাত্র নিয়মিত পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হয়। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা ও র্যাশ দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ উল্লেখ করে এর প্রাথমিক লক্ষণ—জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া এবং পরবর্তীতে শরীরে র্যাশ দেখা দেওয়া সম্পর্কে সচেতন করা হয়। আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখা, দ্রুত চিকিৎসা গ্রহণ এবং হাম প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়। নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি দণ্ডনীয় অপরাধ—এ বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়। নির্যাতনের ঘটনা গোপন না করে আইনগত সহায়তা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় ব্যক্তিদের জন্য সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা গ্রহণের সুযোগ সম্পর্কে জানানো হয়। শিশুর সঠিক বিকাশে পুষ্টিকর খাবার, মাতৃস্নেহ, নিরাপদ পরিবেশ ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। অটিজম কোনো রোগ নয়, বরং একটি বিশেষ ধরনের স্নায়ুবিকাশজনিত অবস্থা—এ বিষয়ে সচেতন করে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ, যথাযথ যত্ন ও প্রয়োজনীয় থেরাপির গুরুত্ব তুলে ধরা হয়।
আরও পড়ুন,কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন সহযোগী
জন্ম নিবন্ধনকে শিশুর প্রথম রাষ্ট্রীয় ও সামাজিক পরিচয় হিসেবে উল্লেখ করে জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষা সবার মৌলিক অধিকার উল্লেখ করে ছেলে ও মেয়েশিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এছাড়া নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মাতৃত্ব ভাতা, ভিজিডি ও বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়। বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ছয়টি জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য এককালীন সর্বোচ্চ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সরকারি কর্মসূচি সম্পর্কেও জনগণকে অবহিত করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা এবং দুর্ঘটনায় গুরুতর আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের সরকারি সুযোগ ও এ বিষয়ে আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়া হয়। পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে শিশুদের পুকুর ও জলাশয়ের কাছে একা যেতে না দেওয়া, সাঁতার শেখানো এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সবশেষে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার হ্রাস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দুর্যোগ ও তাপপ্রবাহের সময় নারী ও শিশুর নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়।
বিষয় : নাইক্ষ্যংছড়ি কমিউনিটি সভা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন