সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চরশ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার এসআই (নিঃ) মো. বেলায়েত হোসেন, এসআই (নিঃ) আহম্মদ আলী ও এএসআই (নিঃ) মো. আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দি (৭২) নামের এক ব্যক্তির বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে সাইদুর রহমান পল্টুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধার করা হয়।
আরও পড়ুন,আওয়ামী লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন
গ্রেপ্তার সাইদুর রহমান পল্টু দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের মৃত আব্দুল মজিদ গাইনের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে ২ নভেম্বর যথাযথ পুলিশ প্রহরায় তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এদিকে, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মাদক কারবার ও বিস্তার রোধে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিষয় : পুলিশের অভিযান মাদক ব্যবসায়ী দেবহাটা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন