দৈনিক সংবাদ দিগন্ত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী

স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী

আগের সেশনে এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে সোমবার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। তেলের দরপতনে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং এর সম্ভাব্য অর্থনৈতিক ও রাজস্বনীতিগত প্রভাবের দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৩ হাজার ৯০০ ডলার ১৪ সেন্টে দাঁড়ায়। এর আগে শুক্রবার স্বর্ণের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ২০২৫ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯০৯ ডলার ২০ সেন্ট হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতনের কারণে শুক্রবার বিনিয়োগকারীদের মধ্যে নগদ অর্থ ধরে রাখার প্রবণতা তৈরি হয়। লোকসান সামাল দিতে অনেকে স্বর্ণের মতো নিরাপদ সম্পদও বিক্রি করেন। স্বাধীন আর্থিক বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা এবং এআই খাতের প্রবৃদ্ধি নিয়ে নতুন উদ্বেগের কারণে সুদের হার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে স্বর্ণের দাম ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে। তবে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

আরও পড়ুন,রফতানির নামে অনিয়ম দুই পোশাক কারখানায়

সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে সমঝোতার লক্ষ্যে ইরান ও কাতারের কর্মকর্তাদের টানা তৃতীয় দিনের আলোচনার পর এ দরপতন ঘটে। তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে। এতে দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে থাকার আশঙ্কাও প্রশমিত হয়। সুদবিহীন সম্পদ হওয়ায় সুদের হার কমার সম্ভাবনা স্বর্ণের চাহিদা বাড়াতে পারে। এদিকে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের ফলাফল দেশটির রাজস্বনীতি ও সামগ্রিক বাজারে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন বিনিয়োগকারীরা। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও সোমবার বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫০ ডলার ৩৫ সেন্টে দাঁড়িয়েছে। শুক্রবার ১১ মাসের মধ্যে প্রথমবারের মতো রুপার দাম ৫০ ডলারের নিচে নেমেছিল। এ ছাড়া প্লাটিনামের দাম ০ দশমিক ০১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪৩১ ডলার ৭ সেন্ট হয়েছে। প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯ ডলার ২৫ সেন্টে। এর আগে শুক্রবার প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১৩ ও ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।

বিষয় : স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x