দৈনিক সংবাদ দিগন্ত

প্রাইজবন্ডের ১২৫তম ড্রয়ের ফল প্রকাশ

প্রাইজবন্ডের ১২৫তম ড্রয়ের ফল প্রকাশ
প্রাইজবন্ডের ১২৫তম ড্রয়ের ফল প্রকাশ

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের ড্রয়ে ছয় লাখ টাকা মূল্যের প্রথম পুরস্কার জিতেছে ০৯২৩২৮৩ নম্বর। দ্বিতীয় পুরস্কার হিসেবে তিন লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৮৪২৫১১ নম্বর। রোববার ১ নভেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। ড্রয়ের ফলাফল অনুযায়ী, তৃতীয় পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে জিতেছে ০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬ নম্বর। আর চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে পেয়েছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর। এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে মোট ৪০টি নম্বর বিজয়ী হয়েছে। একক সাধারণ পদ্ধতিতে প্রচলনযোগ্য ৮৫টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে এবারের ড্র পরিচালনা করা হয়। 

আরও পড়ুন,দেশের বাজারে স্বর্ণের নতুন দাম ঘোষণা

নিয়ম অনুযায়ী, ড্রয়ের তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজবন্ড এই ড্রয়ের আওতায় আসে। তবে পুরস্কারের অর্থ উত্তোলনের সময় আয়কর আইন অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে। সাধারণত প্রতি বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত তারিখ ছুটির দিনে পড়লে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ডের বিস্তারিত ফলাফল জানা যাবে সরকারি ওয়েবসাইট prizebond.ird.gov.bd থেকে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিপিআরআইএস বা বিএপিআরআইএস অ্যাপের মাধ্যমে নিজেদের প্রাইজবন্ডের নম্বর যাচাই করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের গেজেট ও পরবর্তী সময়ে জাতীয় দৈনিকেও ফলাফল প্রকাশ করা হয়।

তাই আপনার কাছে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ড থাকলে প্রকাশিত বিজয়ী নম্বরের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন আপনার বন্ডটি পুরস্কার জিতেছে কি না।

বিষয় : প্রাইজবন্ড ফল প্রকাশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

প্রাইজবন্ডের ১২৫তম ড্রয়ের ফল প্রকাশ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
প্রাইজবন্ডের ১২৫তম ড্রয়ের ফল প্রকাশ
0:00 0:00
1.0x