দৈনিক সংবাদ দিগন্ত

প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ

প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ
প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ রবিবার। এবারের ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ টাকা। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকা। ড্রতে চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দেওয়া হবে। ঘোষিত প্রতিটি বিজয়ী নম্বরের বিপরীতে প্রাইজ বন্ডের প্রতিটি সিরিজের একটি করে বন্ড পুরস্কারের জন্য বিবেচিত হবে। নির্ধারিত ড্রয়ের তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া প্রাইজ বন্ড এই ড্রয়ের আওতাভুক্ত হবে। তবে পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে। 

আরও পড়ুন,স্বর্ণের বাজারে বড় দরপতন

এদিকে ড্রয়ের ফলাফল জানার জন্য রয়েছে একাধিক ব্যবস্থা। প্রাইজ বন্ডের সরকারি ওয়েবসাইট prizebond.ird.gov.bd থেকে ফলাফল দেখা যাবে। পাশাপাশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা PBRIS অ্যাপের মাধ্যমে নিজেদের বন্ড নম্বর সার্চ অথবা আপলোড করে ফল জানতে পারবেন। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গেজেট বা পিডিএফ এবং পরদিন জাতীয় দৈনিক পত্রিকায়ও ড্রয়ের ফলাফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, সাধারণত প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত তারিখে সাপ্তাহিক কিংবা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র আয়োজন করা হয়।

বিষয় : অনুষ্ঠিত বন্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হচ্ছে আজ
0:00 0:00
1.0x