দৈনিক সংবাদ দিগন্ত

অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে দক্ষিণ কোরিয়া সফরে অর্থমন্ত্রী

দক্ষিণ কোরিয়া সফরে অর্থমন্ত্রী

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছে। সফরে অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, আধুনিক উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশল খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।সফরকালে দক্ষিণ কোরিয়া সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে অংশ নেবেন প্রতিনিধি দলের সদস্যরা। পাশাপাশি স্যামসাং, হানওয়া ওশান, নাভার, ইয়ংওয়ান, ফিউরিওসাএআই ও এলজি এআই রিসার্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি এবং কোরিয়া এক্সিম ব্যাংকের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে। 

আরও পড়ুন,যুদ্ধ শেষ হলেও তেলের দাম বেশি থাকার আশঙ্কা

সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট বা আইজিএনডি উদ্যোগ। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ পরিচালিত এ উদ্যোগের লক্ষ্য পরিবহন, জ্বালানি, নগর সেবা, দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল অবকাঠামোয় সমন্বিত বিনিয়োগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সংযোগ বাড়ানো। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৪৫-৪৬ অর্থবছর পর্যন্ত কয়েকটি ধাপে এ উদ্যোগ বাস্তবায়নে আনুমানিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে। সরকারি অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় এ অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কোরিয়ার অর্থায়নের সম্ভাবনা রয়েছে এমন ১৭টি অননুমোদিত সরকারি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পগুলো পরিবহন, পয়ঃনিষ্কাশন, গবেষণা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন খাতসংশ্লিষ্ট। সংশ্লিষ্ট উদ্যোগগুলোর মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং দক্ষিণ কোরিয়ার বেসরকারি বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : অর্থমন্ত্রী কোরিয়া অংশীদারত্ব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে দক্ষিণ কোরিয়া সফরে অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x