দৈনিক সংবাদ দিগন্ত

সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন আইন আনছে সরকার

সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন আইন আনছে সরকার
সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন আইন আনছে সরকার

জ্বালানি কেনার পেছনে বাজেট বরাদ্দ প্রায় শেষের পথে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎস হিসেবে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার ৩১ অক্টোবর সচিবালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস করা হবে। বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করলে কর ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

আরও পড়ুন,অর্থনীতির প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সংস্কার জরুরি

তিনি বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে দেশের তরুণদের ব্যবসা করার সুযোগ তৈরি হবে। এতে নতুন কর্মসংস্থানও বাড়বে। এদিকে এলএনজি টার্মিনাল স্থাপন ও পরিচালনার বিষয়টি চ্যালেঞ্জিং হলেও জনগণের জ্বালানির চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানান মন্ত্রী। জ্বালানি আমদানিতে বাজেটের ওপর চাপ এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনকে বিকল্প উৎস হিসেবে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইন পাস হলে এ খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

বিষয় : উৎপাদন সৌরবিদ্যুৎ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন আইন আনছে সরকার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

জ্বালানি কেনার পেছনে বাজেট বরাদ্দ প্রায় শেষের পথে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প উৎস হিসেবে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার ৩১ অক্টোবর সচিবালয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস করা হবে। বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করলে কর ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

আরও পড়ুন,অর্থনীতির প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সংস্কার জরুরি

তিনি বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ খাতে দেশের তরুণদের ব্যবসা করার সুযোগ তৈরি হবে। এতে নতুন কর্মসংস্থানও বাড়বে। এদিকে এলএনজি টার্মিনাল স্থাপন ও পরিচালনার বিষয়টি চ্যালেঞ্জিং হলেও জনগণের জ্বালানির চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে বলে জানান মন্ত্রী। জ্বালানি আমদানিতে বাজেটের ওপর চাপ এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনকে বিকল্প উৎস হিসেবে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত আইন পাস হলে এ খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।


দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন আইন আনছে সরকার
0:00 0:00
1.0x