জাতীয় সংসদে রুফটপ সৌরবিদ্যুৎ উদ্বোধন, সবুজ জ্বালানির পথে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, এই উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, বরং এটি বাংলাদেশের টেকসই ভবিষ্যতের প্রতীক।তারেক রহমান জানান, সংসদ ভবনের ছাদে এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে দেশের সবুজ জ্বালানির অগ্রযাত্রা আরও শক্তিশালী হলো।আরও পড়ুন , ঈদযাত্রায় ঘরমুখো মানুষের চাপ সামলাতে সোমবার থেকে ১০ বিশেষ ট্রেনতিনি আরও বলেন, বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে, যদি সরকার ও জনগণ একসঙ্গে পরিচ্ছন্ন জ্বালানির পথে এগিয়ে যায়।অনুষ্ঠানে লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনকে গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখন এই ভবন সৌরশক্তির মাধ্যমে টেকসই উন্নয়নের বার্তাও দিচ্ছে।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ, তাই নবায়নযোগ্য জ্বালানি এখন কেবল পরিবেশ নয়, জাতীয় নিরাপত্তারও অংশ।অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।আরও পড়ুন , তিন বিভাগে ভারি বর্ষণের আভাস, সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস