ব্যাটারিচালিত অটোরিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব অটোরিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো মাধ্যমে ব্যাটারি চার্জ করা হলে রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়মের আওতায় আনতে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হবে। ঢাকাকে ভাগ করা হবে আটটি জোনে। প্রতিটি জোনে থাকবে নির্দিষ্ট রঙের ই-রিকশা। এসব রিকশা নির্ধারিত জোনের বাইরে যেতে পারবে না। জোনের বাইরে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন, বাচ্চু রাজাকারের আপিল গ্রহণযোগ্যতার শুনানি ৩১ আগস্ট
তিনি জানান, বিধিমালা প্রণয়ন হওয়ার পর এ কার্যক্রম শুরু হবে। শুধু ঢাকা নয়, দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা এবং অন্যান্য স্থানীয় সরকার এলাকায়ও এই ব্যবস্থা কার্যকর করা হবে।এদিকে চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।তিনি বলেন, এসব নির্বাচন আয়োজনের জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে। পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে প্রাথমিক হিসাব করা হয়েছে।
বিষয় : অটোরিকশা সৌরবিদ্যুৎ রেজিস্ট্রেশন

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন