দৈনিক সংবাদ দিগন্ত

যুক্তরাষ্ট্রে বিপণিবিতানে হামলা তদন্তে পুলিশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফেয়ারফিল্ড শহরের একটি বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার ৩১ অক্টোবরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোলানো টাউন সেন্টার বিপণিবিতানের ভেতরে স্পিরিট হ্যালোইন নামের একটি দোকানে এ গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফেয়ারফিল্ড পুলিশ। পুলিশের বিবৃতিতে জানানো হয়,

আরও পড়ুন,একই দিনে আলবেনিয়ার সংসদেও হট্টগোল

 গুলিতে আহত একজনের মৃত্যু হয়েছে। আহত অন্য ছয়জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশকে সহায়তা করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল। তারা বিপণিবিতানের আশপাশে যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে এখনো তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় কোনো তথ্য জানা থাকলে তা পুলিশ বিভাগকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় : পুলিশ তদন্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে বিপণিবিতানে হামলা তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x