দৈনিক সংবাদ দিগন্ত

পোর্টল্যান্ডের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ম্যাকমিনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাছের একটি মহাসড়কের প্রায় এক মাইল অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ইয়ামহিল কাউন্টির শেরিফ স্যাম এলিয়ট জানান, নিহতদের মধ্যে রয়েছেন টেক্সাসের ২২ বছর বয়সী ফ্লাইট প্রশিক্ষক ম্যাডি আসবো, ওরেগনের ৩৮ বছর বয়সী পাইলট টাইলার স্টারডেভ্যান্ট এবং যুক্তরাজ্য থেকে আসা এক প্রশিক্ষণার্থী পাইলট। পুলিশের তথ্য অনুযায়ী, একটি হেলিকপ্টারে ছিলেন ম্যাডি আসবো ও ওই প্রশিক্ষণার্থী পাইলট। অন্য হেলিকপ্টারটি চালাচ্ছিলেন টাইলার স্টারডেভ্যান্ট। হেলিকপ্টার দুটি ম্যাকমিনভিল এলাকার একটি ব্যক্তিগত খামারের জমিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে একটি লাল রঙের হেলিকপ্টার দুমড়েমুচড়ে টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে, সবুজ রঙের হেলিকপ্টারটি উল্টে পড়ে ছিল। ম্যাকমিনভিল শহরটি পোর্টল্যান্ড থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। দুর্ঘটনার কারণে কাছের ২৩৩ নম্বর মহাসড়কের প্রায় এক মাইল অংশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ওরেগন পরিবহন বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সড়কটি পুনরায় চালুর নির্দিষ্ট সময় জানানো সম্ভব হয়নি।

আরও পড়ুন,ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ

প্রত্যক্ষদর্শী লিও রদ্রিগেজ জানান, পরিবারের আঙুরের খেত থেকে দুর্ঘটনাটি দেখতে পেয়ে তিনি জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। সিএনএনের সহযোগী সংবাদমাধ্যম কেপিটিভিকে তিনি বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে আকাশের দিকে তাকিয়ে দুটি হেলিকপ্টারকে একে অপরের সঙ্গে ধাক্কা খেতে দেখেন। এরপর সেগুলো পাক খেতে খেতে মাটিতে আছড়ে পড়ে। স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। এর তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা এনটিএসবি। পাশাপাশি তদন্তে যুক্ত হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ।এনটিএসবির তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত একটি হেলিকপ্টার ছিল রবিনসন আর-২২, যেটি প্রশিক্ষণমূলক ফ্লাইটে ছিল। অন্যটি ছিল এয়ারবাস এএস৩৫০, যা রক্ষণাবেক্ষণের কাজে উড়ছিল। দুর্ঘটনায় জড়িত একটি হেলিকপ্টার পরিচালনা করছিল ‘জেরি ট্রিম্বল হেলিকপ্টারস’। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে দুর্ঘটনার খবর নিশ্চিত করে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়েছে। এদিকে শেরিফের কার্যালয় দুর্ঘটনাস্থলের আশপাশের এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে। তদন্ত ও উদ্ধার-পরবর্তী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : সংঘর্ষ হেলিকপ্টার পোর্টল্যান্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

পোর্টল্যান্ডের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x