ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে অন্যতম বড় সাইবার হামলার ঘটনা ঘটেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্সে। প্রতিষ্ঠানটির সিস্টেম থেকে প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার বা ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের সম্পদ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে চুরি হওয়া অর্থের মধ্যে প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস ও চেইনালাইসিসের তথ্য অনুযায়ী, এই সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত। নজিরবিহীন এই ঘটনায় ডিজিটাল সম্পদে বিনিয়োগের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। টিআরএম ল্যাবস জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইন্যান্স সাময়িকভাবে জমা ও উত্তোলন কার্যক্রম স্থগিত রেখেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন শিল্প অংশীদারের সঙ্গে নিরাপত্তা যাচাই চলছে। তবে বাইন্যান্সের এক মুখপাত্র দাবি করেছেন, গ্রাহকদের তহবিল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। নিরাপত্তা দল ঘটনার সব তথ্য পর্যালোচনা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বাইন্যান্স জানিয়েছে, প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ ৬৩০ কোটি ডলার হতে পারে। এর মধ্যে ব্লকচেইনে থাকা প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ ইতোমধ্যে অবরুদ্ধ করা হয়েছে। বাকি অর্থ শনাক্ত ও আটকে দিতে অন্যান্য ব্লকচেইন সহযোগীদের সঙ্গে কাজ চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানের একজন ডেভঅপস প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক হওয়ার মাধ্যমে হামলাকারীরা সিস্টেমে প্রবেশের সুযোগ পায়।
আরও পড়ুন,উত্তর প্রদেশে চাকরির বিধি নিয়ে রাজনৈতিক বিতর্ক
এরপর সার্ভিস কনটেইনারে প্রবেশ করে অননুমোদিত উত্তোলনের লেনদেন জমা দেওয়ার সুযোগ তৈরি হয়। তবে ওয়ালেটের প্রাইভেট কি বা পাসওয়ার্ড ফাঁস হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠান টেথার ও সার্কেলও হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সম্পদ অবরুদ্ধ করেছে। টেথারের সিইও পাওলো আরদোইনো জানিয়েছেন, ১৫০ কোটি ডলারের বেশি সম্পদ আটকে দেওয়া হয়েছে। আর সার্কেলের সিইও জেরমি অ্যালেয়ার জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে ৮০ কোটি ডলারের বেশি অর্থ অবরুদ্ধ করা হয়েছে। বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাওও জানিয়েছেন, গ্রাহকদের তহবিল নিরাপদ রয়েছে। তবে এই ঘটনার প্রভাব পড়েছে ক্রিপ্টো বাজারে। বিটকয়েনের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ৭৯ হাজার ডলারের নিচে নেমে এসেছে। ২০১৭ সালে প্রতিষ্ঠিত বাইন্যান্স বর্তমানে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। প্রতিষ্ঠানটির এই সাইবার হামলার ঘটনা ডিজিটাল সম্পদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়িয়েছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন