দৈনিক সংবাদ দিগন্ত

ঈদে পশু কেনাকাটায় বাংলা কিউআর পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো বাংলা কিউআরভিত্তিক পশু কেনার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি।আরও পড়ুন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারএই উদ্যোগের মাধ্যমে কোরবানির পশু কেনার সময় এখন আর বড় অঙ্কের নগদ অর্থ বহনের প্রয়োজন হবে না। ক্রেতারা সহজেই ডিজিটাল মাধ্যমে নিরাপদে পেমেন্ট করতে পারবেন।আরও পড়ুন, ঈদ উপলক্ষে ২৫-৩১ মে ব্যাংক বন্ধ, আজ ও কাল চলছে লেনদেননতুন এই সেবার আওতায় গ্রাহকরা ঢাকার ১০০ ফিট গরুর হাটে ইশান ক্যাটল ফার্ম, ময়মনসিংহের ময়মনসিংহ অ্যাগ্রো ফার্ম এবং রামপুরার স্টাফ কোয়ার্টার রোডের নন্দিপাড়ার সামারাই ক্যাটল ফার্ম থেকে পশু কেনার পর মাইপ্রাইম অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে পারবেন।ব্যাংকটির মতে, এই উদ্যোগের ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং পুরো কেনাকাটার প্রক্রিয়া হবে আরও দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত।আরও পড়ুন, শিপিং–এয়ারলাইনসের বৈদেশিক মুদ্রায় মুনাফার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংকপ্রাইম ব্যাংক জানিয়েছে, দেশে ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী পশুর হাট ও অ্যাগ্রো ফার্মে বাংলা কিউআর পেমেন্ট চালুর মাধ্যমে স্মার্ট ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ঈদে পশু কেনাকাটায় বাংলা কিউআর পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের