দৈনিক সংবাদ দিগন্ত

ডিজিটাল লেনদেনে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন কৃষক

পর্যন্ত ঋণ পাবেন কৃষক

কৃষকদের জন্য ডিজিটাল ঋণসেবা চালুর উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের ডিজিটাল লেনদেনের ইতিহাস কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ তৈরি করতে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণাপ্রতিষ্ঠান আইএফপিআরআইয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে ব্যাংকটি। দুই বছর মেয়াদি এ পরীক্ষামূলক উদ্যোগে সহায়তা দিচ্ছে গেটস ফাউন্ডেশন। উদ্যোগটির আওতায় ৫০ হাজার কৃষক ও দেড় হাজার কৃষি উপকরণ বিক্রেতাকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে। চলতি অক্টোবর মাসে শুরু হতে যাওয়া এ কার্যক্রম চলবে ২০২৮ সালের অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের অনেক কৃষক ও কৃষিভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ী প্রয়োজনীয় কাগজপত্র, নিয়মিত আয়ের নির্ভরযোগ্য নথি এবং ব্যবসায়িক লেনদেনের তথ্যের অভাবে ব্যাংক থেকে ঋণ পেতে সমস্যায় পড়েন। ফলে তাঁদের অনেককে অনানুষ্ঠানিক উৎস থেকে ঋণ নিতে হয়। এই বাধা কমাতেই ডিজিটাল লেনদেনের তথ্য ব্যবহার করে ঋণ পাওয়ার যোগ্যতা মূল্যায়নের ব্যবস্থা গড়ে তোলা হবে। 

আরও পড়ুন,দুর্গাপূজায় আজ সারা দেশে জুয়েলারি দোকান বন্ধ

এ উদ্যোগের আওতায় ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’, ‘সাফল্য’ ও ‘জীবিকা’ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট ও ঋণসেবা চালুর পরিকল্পনা রয়েছে। তবে ডিজিটাল লেনদেনের ইতিহাস থাকলেই স্বয়ংক্রিয়ভাবে ঋণ পাওয়া যাবে না। ব্যাংকের নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। শুধু ঋণসেবা চালু করাই নয়, উদ্যোগটির কার্যকারিতাও যাচাই করা হবে। এ জন্য গবেষণা পরিচালনা করবে আইএফপিআরআই। কৃষক ও কৃষি উপকরণ বিক্রেতাদের আর্থিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল সেবা কতটা কার্যকর, তাঁদের অংশগ্রহণে কী ধরনের বাধা রয়েছে এবং ভবিষ্যতে দেশব্যাপী এ উদ্যোগ সম্প্রসারণ করা সম্ভব কি না, তা গবেষণায় মূল্যায়ন করা হবে। ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আবদুল মোমেনের মতে, কৃষকদের দৈনন্দিন ডিজিটাল লেনদেন কাজে লাগিয়ে তাঁদের আর্থিক সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। অন্যদিকে গেটস ফাউন্ডেশন ও আইএফপিআরআইয়ের প্রতিনিধিরা মনে করছেন, এ উদ্যোগ কৃষকদের প্রাতিষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতে এবং তাঁদের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে সহায়তা করতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে কৃষি খাতে ঋণপ্রাপ্তির বাধা কমানোর পাশাপাশি কৃষক ও ক্ষুদ্র কৃষিভিত্তিক ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে।

বিষয় : ঋণ কৃষক ডিজিটাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ডিজিটাল লেনদেনে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন কৃষক

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x