দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে ডিজিটাল ‘ই-লোন’ বা অনলাইন ঋণসেবা। এখন থেকে গ্রাহকরা ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং কিংবা ই-ওয়ালেটের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।আরও পড়ুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রভাব: চার মাসেই দ্বিগুণ আমদানিকেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং ‘ক্যাশলেস সোসাইটি’ গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় ঋণ আবেদন, অনুমোদন, বিতরণ ও আদায়—সব কার্যক্রমই হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। গ্রাহকদের আর ব্যাংকে গিয়ে সশরীরে উপস্থিত হতে হবে না। এমনকি স্বাক্ষরেরও প্রয়োজন হবে না। বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে ঋণ দেওয়া হবে।আরও পড়ুন, ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়ছে রেমিট্যান্সবাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। ব্যাংকগুলো বাজারভিত্তিক সুদের হারে ঋণ দিতে পারবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অর্থায়নের আওতায় ঋণ দিলে সুদের হার সর্বোচ্চ ৯ শতাংশের মধ্যে রাখতে হবে। গ্রাহকের তথ্য সুরক্ষায় ওটিপি, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে সব তথ্য দেশের অভ্যন্তরে থাকা ডেটা ওয়্যারহাউজে সংরক্ষণ করতে হবে।আরও পড়ুন, আকুর বিল পরিশোধে কমল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভসার্কুলারে আরও বলা হয়েছে, বাণিজ্যিকভাবে সেবা চালুর আগে ব্যাংকগুলোকে অন্তত ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এছাড়া খেলাপি ঋণগ্রহীতারা এই সুবিধা পাবেন না। বাংলাদেশ ব্যাংকের মতে, ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে দ্রুত ও সহজ ঋণসেবার চাহিদা বেড়েছে। নতুন এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীকেও ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।