বাংলাদেশ ব্যাংক চলমান ঋণ নবায়নের ক্ষেত্রে নিয়ম শিথিল করেছে। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক আজ মঙ্গলবার জারি করা এক সার্কুলারে জানিয়েছে, কোনো চলমান ঋণের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে ব্যাংকগুলোকে নবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে।
সার্কুলারে বলা হয়েছে, নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন সম্পন্ন করা সম্ভব না হলে, ঋণটি খেলাপি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত তা নবায়ন করা যাবে। তবে এ ক্ষেত্রে বিলম্বের কারণ যথাযথভাবে নথিভুক্ত করতে হবে। এছাড়া অনুমোদিত ঋণসীমার অতিরিক্ত অংশ নবায়নের আগে সমন্বয় করতে হবে। অতিরিক্ত অংশ আলাদা করে নতুন ঋণ হিসেবে দেখানো বা অন্য হিসাবে স্থানান্তর করে সঠিক শ্রেণিবিন্যাস এড়ানোর সুযোগ থাকবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন, ব্যবসায়ীদের অংশগ্রহণে বাজেট পরিকল্পনা করতে চাইছে এনবিআর
নীতিমালাটি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। একই বিষয়ে ২০২৫ সালের জুনে জারি করা আগের সার্কুলার বাতিল করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন