দৈনিক সংবাদ দিগন্ত

ছয় কার্যদিবস পর ঘুরে দাঁড়াল পুঁজিবাজার

টানা ছয় কার্যদিবস পর বড় উত্থানে লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে।দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭২ পয়েন্টে। একই সময়ে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়েছে।মঙ্গলবার ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মোট লেনদেন হয়েছে ৫০৪ কোটি ৮৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৮ কোটি টাকা।এদিন ডিএসইতে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৩৬টির দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২১টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টি প্রতিষ্ঠানের।

আরও  পড়ুন, সঞ্চয়পত্রে ভুল ব্যাংক হিসাবে টাকা যাওয়ার ঝুঁকি কমাতে নতুন ব্যবস্থা

লেনদেনের শীর্ষে ছিল আইপিডিসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, সার্প ইন্ডাস্ট্রি, এনভয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং ও প্যারামাউন্ট টেক্সটাইল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৯৮ পয়েন্টে।তবে সিএসইতে লেনদেন কিছুটা কমেছে। মঙ্গলবার সেখানে ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ২১ কোটি ৩৪ লাখ টাকা।সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দর বেড়েছে। কমেছে ৬১টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির দর।সব মিলিয়ে টানা ছয় কার্যদিবসের পতনের পর সূচকের বড় উত্থানে পুঁজিবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।

বিষয় : পুঁজিবাজার কার্যদিবস টানা ছয়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় কার্যদিবস পর ঘুরে দাঁড়াল পুঁজিবাজার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x