দেশের মন্দাবস্থায় থাকা পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে বড় ধরনের নীতিগত পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় অনিবাসী বা বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেনের ক্ষেত্রে অডিটর সনদ নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করা হয়েছে।বুধবার জারি করা এ নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির অর্থ সঙ্গে সঙ্গে তাদের অনিবাসী বিনিয়োগকারী টাকা অ্যাকাউন্ট বা এনআইটিএতে জমা হবে। পরে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে মূলধনী মুনাফা কর কেটে রাখবে।আগে প্রতিটি শেয়ার বিক্রির পর লাভের ওপর কর নির্ধারণে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সনদ নিতে হতো। এতে প্রায় ১৫ দিন পর্যন্ত সময় লাগত। ফলে পুনঃবিনিয়োগে বিলম্ব, খরচ বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে অনাগ্রহ তৈরি হচ্ছিল।আরও পড়ুন , গ্রাহক সুবিধা বাড়াতে একসঙ্গে কাজ করবে নভোএয়ার ও ইলেক্ট্রাবাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নতুন নিয়মে বিনিয়োগকারীরা দ্রুত পুনঃবিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ শেয়ার বিক্রির সঙ্গে সঙ্গেই অর্থ অ্যাকাউন্টে জমা হবে, যা দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।সিটি ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক মিসবাহ উদ্দিন আফান ইউসুফ বলেন, এটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য দীর্ঘদিনের বড় বাধা ছিল। নতুন ব্যবস্থায় লেনদেন অনেক সহজ ও দ্রুত হবে।ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম এই সিদ্ধান্তকে “মৌলিক পরিবর্তন” হিসেবে উল্লেখ করে বলেন, এতে বিদেশি পুঁজির অবাধ প্রবেশ ও প্রত্যাবাসনের পথ সহজ হবে এবং বাজারে তারল্য বাড়বে।বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে আস্থাহীনতায় ভোগা দেশের পুঁজিবাজারে এই সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা দেবে।আরও পড়ুন , বিদ্যুতের দামে নতুন ধাক্কা পাইকারিতে ২১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, চাপে জনজীবন ও শিল্পখাত