দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬

পুঁজিবাজারে বড় পতন, ডিএসইতে লেনদেনও কমেছে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে প্রধান সূচক একদিনেই কমেছে ৮৫ পয়েন্ট। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ১২৯ এবং ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে ২ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে।দিন শেষে ডিএসইতে মোট ৮৭৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১৩৬ কোটি টাকা কম।

আরও  পড়ুন,  জুনের ২০ দিনেই দেশে এলো ১৯৫ কোটি ডলারের রেমিট্যান্স

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৮২ পয়েন্টে নেমে এসেছে। তবে এ বাজারে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৭৪ কোটি ৪২ লাখ টাকায়, যা আগের দিনের তুলনায় প্রায় ৪৪ কোটি টাকা বেশি।বিশ্লেষকদের মতে, বাজারে বিক্রির চাপ ও বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রভাবেই সূচকের এ বড় পতন ঘটেছে।

বিষয় : পুঁজিবাজার লেনদেন দরপতন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

পুঁজিবাজারে বড় পতন, ডিএসইতে লেনদেনও কমেছে

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইতে প্রধান সূচক একদিনেই কমেছে ৮৫ পয়েন্ট। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও।ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৪ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ১২৯ এবং ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট কমে ২ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করছে।দিন শেষে ডিএসইতে মোট ৮৭৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ১৩৬ কোটি টাকা কম।

আরও  পড়ুন,  জুনের ২০ দিনেই দেশে এলো ১৯৫ কোটি ডলারের রেমিট্যান্স

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৬টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বা সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৮২ পয়েন্টে নেমে এসেছে। তবে এ বাজারে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৭৪ কোটি ৪২ লাখ টাকায়, যা আগের দিনের তুলনায় প্রায় ৪৪ কোটি টাকা বেশি।বিশ্লেষকদের মতে, বাজারে বিক্রির চাপ ও বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রভাবেই সূচকের এ বড় পতন ঘটেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x