সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। একই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বৃদ্ধি পেয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।এদিন ডিএসইতে ৬৯৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৩৪ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ৬৫ কোটি টাকা।
আরও পড়ুন, হরমুজ এড়িয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে, সেপ্টেম্বরে সর্বোচ্চ
বুধবার ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৩০টির দাম কমেছে এবং ৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির শেয়ারদর বেড়েছে, ৭৪টির কমেছে এবং ২১টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত ছিল।সিএসইতে বুধবার মোট ৪৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৩১ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ২১ কোটি টাকা।
বিষয় : পুঁজিবাজার লেনদেন চতুর্থ কার্যদিবস

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন