দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ এড়িয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে, সেপ্টেম্বরে সর্বোচ্চ

ধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যেও অঞ্চলটির কয়েকটি দেশ বিকল্প পথে তেল রপ্তানি বাড়াতে সক্ষম হয়েছে। কেপলারের তথ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ইরাক থেকে সেপ্টেম্বরে গড়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৫৫ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে। যুদ্ধ শুরুর পর এটিই সর্বোচ্চ মাসিক গড় এবং যুদ্ধের আগের ১২ মাসের গড় রপ্তানির ৮০ শতাংশের বেশি। তেল রপ্তানি বাড়াতে উপসাগরীয় দেশগুলো হরমুজ প্রণালি পুরোপুরি এড়িয়ে বিকল্প ব্যবস্থা ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে শাটল সার্ভিস, এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর এবং স্থলভিত্তিক পাইপলাইন। ফলে উপসাগরের ভেতরের বন্দর থেকে তেল নিয়ে আসা কিছু জাহাজকে পুরো হরমুজ প্রণালি অতিক্রম করতে হচ্ছে না। সৌদি আরবও বিকল্প রুট ব্যবহারে জোর দিয়েছে। দেশটির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে উপসাগরীয় অঞ্চল থেকে আরব উপদ্বীপ পেরিয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পাঠানো হচ্ছে। পাইপলাইনে হামলার পর সাময়িকভাবে সরবরাহ ব্যাহত হলেও পরবর্তী সময়ে এর কিছু কার্যক্রম পুনরায় চালু হয়েছে। একই সময়ে সৌদি আরবের বিভিন্ন বন্দর দিয়ে রপ্তানি বাড়ার তথ্যও পাওয়া গেছে।

তবে তেল সরবরাহ বাড়লেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেনি। বুধবার রয়টার্সের বাজার প্রতিবেদনে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের ওপরে থাকার কথা জানানো হয়েছে। যুদ্ধ, সরবরাহ ঝুঁকি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অনিশ্চয়তা বাজারে চাপ ধরে রেখেছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকিও পুরোপুরি কাটেনি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, 

আড়ও পড়ুন,দৈনিক বাংলাকিউআর পেমেন্ট ৩ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

সেপ্টেম্বরজুড়ে প্রণালিতে একাধিক জাহাজ নিরাপত্তা ঘটনার মুখে পড়েছে। ২৮ সেপ্টেম্বরের একটি ঘটনায় একটি জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে আগুন লাগার খবর পাওয়া যায়; পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং জাহাজটি চলাচল অব্যাহত রাখে।

এদিকে ঝুঁকিপূর্ণ রুটে জাহাজের চাহিদা বাড়ায় তেলবাহী সুপারট্যাংকারের ভাড়াও বেড়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে রয়টার্সের প্রতিবেদনে একটি ভিএলসিসি ট্যাংকারের দৈনিক ভাড়া প্রায় ১২ লাখ ৭০ হাজার ডলারে ওঠার কথা জানানো হয়েছিল। একই সঙ্গে হরমুজ ও উপসাগরীয় অঞ্চলে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্লেষকদের মতে, বিকল্প রুট ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তেল সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক পর্যায়ে ফিরছে। তবে যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা ঝুঁকি অব্যাহত থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা রয়ে গেছে।

বিষয় : রপ্তানি সর্বোচ্চ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

হরমুজ এড়িয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বাড়ছে, সেপ্টেম্বরে সর্বোচ্চ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x