দৈনিক সংবাদ দিগন্ত

কাঁচা চামড়া নয়, চামড়ার পণ্য রপ্তানি আমাদের উদ্দেশ্য : বাণিজ্যমন্ত্রী

দেশে কাঁচা চামড়া নয়, বরং চামড়াজাত পণ্য রপ্তানির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। কর্মসংস্থান বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা আয় বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী Khandaker Abdul Muqtadir। শুক্রবার দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিনধরা এলাকায় বিসিক শিল্প নগরী ট্যানারি পল্লীর বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আরও পড়ুন, ঈদের ছুটিতে প্রাণ ফিরছে খাগড়াছড়ির পর্যটনকেন্দ্রেমন্ত্রী বলেন, কাঁচা চামড়ার মূল্য তুলনামূলক কম। তবে ওয়েট ব্লু, ক্রাস্ট লেদার ও ফিনিশড লেদার প্রক্রিয়ার পর যদি সেই চামড়া দিয়ে জুতা, স্যান্ডেল, ব্যাগ, বেল্ট বা সুটকেস তৈরি করা যায়, তাহলে উল্লেখযোগ্য ভ্যালু অ্যাডিশন হয়। এতে শুধু রপ্তানি আয়ই বাড়ে না, শিল্প-কারখানা সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হয়।আরও পড়ুন, পটিয়ায় বাস–লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত অন্তত ৩০তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য কাঁচা চামড়া বা আংশিক প্রক্রিয়াজাত চামড়া রপ্তানি নয়; বরং চামড়াজাত পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়ানো। এর মাধ্যমে উচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি শিল্প খাতে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব হবে।আরও পড়ুন, ঈদকে টার্গেট করে জালনোট ছড়ানোর পরিকল্পনা, কুমিল্লায় গ্রেপ্তার ২হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের বিষয়ে মন্ত্রী বলেন, সিদ্ধান্তটি সঠিক ছিল। কারণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য শোধনাগারের ব্যবস্থা থাকা জরুরি। তবে স্থানান্তর প্রক্রিয়ায় ব্যবস্থাপনার ঘাটতি ছিল, যার ফলে অনেক প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ে বা বন্ধ হয়ে যায়। তিনি জানান, বর্তমানে বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানো এবং ট্যানারি খাতকে লাভজনক করতে কাজ চলছে। এ জন্য একটি ইতালিয়ান প্রতিষ্ঠান সিইটিপি সংস্কার ও উন্নয়ন বিষয়ে প্রতিবেদন দেবে। পাশাপাশি নতুন বিনিয়োগকারী আনার বিষয়েও সরকার কাজ করছে।

কাঁচা চামড়া নয়, চামড়ার পণ্য রপ্তানি আমাদের উদ্দেশ্য : বাণিজ্যমন্ত্রী