খাগড়াছড়ি পার্বত্য জেলায় উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও নতুন বাজার সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আয়োজনে এবং জেলা প্রশাসন ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া।
আরও পড়ুন,সদর মহাফেজখানায় মিজানুর রহমানের বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ; নথি তল্লাশিতে ভোগান্তি
বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং মো. মিজানুর রহমান (পিপিএম-সেবা)। সভায় সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। সভায় খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় উৎপাদক ও ব্যবসায়ীদের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা করা হয়।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন