ঈদুল আজহার ছুটিতে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্র। ঈদের দিন পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও পরের দিন থেকেই জেলার দর্শনীয় স্থানগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে।আরও পড়ুন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুলবিশেষ করে আলুটিলা পর্যটনকেন্দ্র, রহস্যময় গুহা, জেলা পরিষদ হর্টিকালচার পার্ক এবং রিছাং ঝরনায় দর্শনার্থীদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। স্থানীয় পর্যটকদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পর্যটকরাও এসব স্থানে ভিড় করছেন। ঢাকা থেকে পরিবার নিয়ে আসা শিক্ষক সেমুয়েল সাহা বলেন, খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আলুটিলার গুহার ভেতর দিয়ে হাঁটার অভিজ্ঞতা ছিল রোমাঞ্চকর এবং পরিবার নিয়ে সময় কাটাতে পেরে তিনি সন্তুষ্ট।আরও পড়ুন, ঝিনাইদহে মোটরসাইকেল হর্নকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১রাঙামাটি থেকে আসা পর্যটক মো. খোকন জানান, পাহাড়, ঝরনা আর সবুজ প্রকৃতির সমন্বয়ে খাগড়াছড়ি ভ্রমণের জন্য আদর্শ জায়গা। অন্যদিকে ধামরাই থেকে আসা মুক্তা ঘোষ বলেন, দেশের মধ্যেই এত সুন্দর স্থান রয়েছে, না এলে বোঝা যেত না।তবে পর্যটকের সংখ্যা এখনো প্রত্যাশার তুলনায় কম বলে জানিয়েছেন হোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা। খাগড়াছড়ির এক হোটেল ব্যবস্থাপক জানান, ঈদের ছুটি শুরু হলেও এখনো আশানুরূপ বুকিং হয়নি, তবে আগামী দিনে পর্যটক বাড়বে বলে তারা আশাবাদী।আরও পড়ুন, চামড়া কিনে বিপাকে ফটিকছড়ির মৌসুমি ব্যবসায়ীরাএদিকে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিমও সার্বক্ষণিক কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খাগড়াছড়ির জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে আলুটিলা গুহা, ঝুলন্ত সেতু, নয়নাভিরাম লেক, মায়াবিনী লেক এবং তৈদু ছড়া ঝরনা।