দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেফতার

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে রাজধানীর ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই। 

তার বিরুদ্ধে সব মিলিয়ে অন্তত ৪৭টি মামলা রয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে (স্বতন্ত্র, মোবাইল ফোন প্রতীক) নির্বাচন করে পরাজিত হন। এর আগে ২০১১ থেকে টানা দুই মেয়াদে তিনি মেয়র ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রফিকুল আলম খাগড়াছড়ির জেলার বিভিন্ন বাজার ইজারা ও টোল আদায় নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্টের আগেও তাঁর বিরুদ্ধে, হত্যা, জায়গা দখল, মন্দিরের জায়গা দখল, সাংবাদিক পেটানোসহ বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন, চসিক মেয়রের সঙ্গে ফ্রান্স দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক

রফিকুল আলমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভাটারা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে।

বিষয় : গ্রেফতার খাগড়াছড়ি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলম গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে রাজধানীর ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ছিলেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই। 

তার বিরুদ্ধে সব মিলিয়ে অন্তত ৪৭টি মামলা রয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে (স্বতন্ত্র, মোবাইল ফোন প্রতীক) নির্বাচন করে পরাজিত হন। এর আগে ২০১১ থেকে টানা দুই মেয়াদে তিনি মেয়র ছিলেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রফিকুল আলম খাগড়াছড়ির জেলার বিভিন্ন বাজার ইজারা ও টোল আদায় নিয়ন্ত্রণ করতেন। ৫ আগস্টের আগেও তাঁর বিরুদ্ধে, হত্যা, জায়গা দখল, মন্দিরের জায়গা দখল, সাংবাদিক পেটানোসহ বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে।

আরও পড়ুন, চসিক মেয়রের সঙ্গে ফ্রান্স দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক

রফিকুল আলমের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভাটারা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাকে গ্রেফতার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত