দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

চসিক মেয়রের সঙ্গে ফ্রান্স দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক

ঢাকায় নিযুক্ত ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক বিষয়ক কাউন্সিলর ক্রিশ্চিয়ান বেক এবং অ্যালিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ব্রুনো লাক্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় চসিক মেয়র বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া জরুরি। ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়া নির্ভয়ে ভোট দিতে পারেন এবং রাজনৈতিক দল ও প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন, সে জন্য একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় প্রতিনিধি দলটি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে মেয়রের ব্যক্তিগত মতামত জানতে চাইলে তিনি বলেন, ভোটারদের মধ্যে ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করা না গেলে নির্বাচনে কাঙ্খিত অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব নয়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং রাজনৈতিক নেতাকর্মীরা যাতে বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারেন, সে জন্য প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য।

আরও পড়ুন, ফরিদপুরে তারেক রহমানের জনসভার সংবাদ সংগ্রহে যাওয়ার পথে সাংবাদিকের ওপর হামলা

মেয়র আরও বলেন, প্রথমবারের মতো যারা ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে, তাদের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তরুণ ভোটাররা গণতন্ত্রের ভবিষ্যৎ, তারা ভোট দিতে মুখিয়ে আছে। কিন্তু দুঃখজনকভাবে ২০০১ সালের পর দেশে একটি সর্বজনগ্রাহ্য ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হয়নি। এর ফলে দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে। এই বাস্তবতায় গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে এবং সে জন্য উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। এতে বিপুল সংখ্যক ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উৎসাহিত হবে।

মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে শাহাদাত হোসেন বলেন, সাংবাদিকরা যেন নির্ভয়ে নির্বাচন কাভার করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে। বৈঠকে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী প্রমুখ।

বিষয় : বৈঠক ফ্রান্স ব্রুনো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

চসিক মেয়রের সঙ্গে ফ্রান্স দূতাবাসের কর্মকর্তাদের বৈঠক

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত