দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

ফরিদপুরে তারেক রহমানের জনসভার সংবাদ সংগ্রহে যাওয়ার পথে সাংবাদিকের ওপর হামলা

ফরিদপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভার সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক নাজমুল হুদা বাশার। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাশার ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি এবং ‘দৈনিক সকালের সময়’ পত্রিকার জেলা প্রতিনিধি। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নাজমুল হুদা বাশার রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভার সংবাদ কভারেজের জন্য সহকর্মীদের সাথে রওনা হন। পথিমধ্যে ফরিদপুর সদরের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিনানের ছোট ভাই মুনায়েম ও তার সহযোগীরা বাশারের পথরোধ করে।

হামলাকারীরা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাতের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয় এবং অস্ত্রটি ছিনিয়ে নেয়। পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে ও লাথি-ঘুষি মেরে গুরুতর আহত করে। ঘটনার পরপরই হামলাকারীরা পাশের ‘জামান মেডিকেল হল’ ও ‘নুর ডায়াগনস্টিক সেন্টারের’ ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরার ডিভিআর জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, হামলার ভিডিও ফুটেজ এবং নিজেদের পরিচয় আড়াল করতেই পরিকল্পিতভাবে এই প্রমাণ নষ্ট করা হয়েছে।

​আহত সাংবাদিক নাজমুল হুদা বাশার অভিযোগ করেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার অনিয়ম, ফুটপাতের চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অবৈধ ব্লাড ব্যবসার সিন্ডিকেট নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করায় তাকে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। ​উল্লেখ্য, হাসপাতাল এলাকার প্রায় ৩০০টি ফুটপাতের দোকান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি প্রভাবশালী চক্র নিয়মিত চাঁদা আদায় করে আসছে বলে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনশ্রুতি রয়েছে।

আরও পড়ুন, লক্ষ্মীপুরে আনসার ও ভি ডি পির জাতিয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

​শহরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যেও দিনে-দুপুরে এমন প্রকাশ্য হামলায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি রাতেও মনোয়ার হোসেন নামে অপর এক ফটো সাংবাদিক একই এলাকায় হামলার শিকার হন। ​ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, সাংবাদিকের ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

​এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফরিদপুরের সাংবাদিক সমাজ। তারা মনে করেন, এটি স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পেশাজীবী সাংবাদিক নেতারা।

বিষয় : হামলা জনসভা ফরিদপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফরিদপুরে তারেক রহমানের জনসভার সংবাদ সংগ্রহে যাওয়ার পথে সাংবাদিকের ওপর হামলা

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত