দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২১ জুন ২০২৬

মে মাসে ঘুরে দাঁড়ালেও ইইউতে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবণতা

ইইউতে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবণতা

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ধীরগতি দেখা দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে এ বাজারে রপ্তানি কমেছে ৬৪০ মিলিয়ন ডলার।রপ্তানি উন্নয়ন ব্যুরো—ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল আরও বেশি।যদিও মে মাসে রপ্তানিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। এপ্রিলে ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার রপ্তানির বিপরীতে মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮২ বিলিয়ন ডলারে। মাসভিত্তিক হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ।

আরও  পড়ুন, পিসিটির সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে পৌঁছাল আধুনিক কিউজিসি ক্রেন

তবে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক পুনরুদ্ধার সত্ত্বেও সার্বিকভাবে ইউরোপীয় বাজারে চাহিদা এখনও প্রত্যাশার তুলনায় কম রয়েছে।ইপিবির পরিচালক আলমগীর হোসেন বলেন, অর্থবছরের শুরুর দিকে রপ্তানি কমলেও সাম্প্রতিক মাসগুলোতে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকলে এ ইতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে।মে মাসে জার্মানিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়ে ৪০৯ দশমিক ৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ইউরোপীয় ইউনিয়নে মোট রপ্তানির প্রায় ২২ দশমিক ৫ শতাংশ। এছাড়া স্পেন দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে।বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ক্রয়াদেশের ধীরগতি এবং ইউরোপীয় ভোক্তাদের ব্যয় সংকোচন এ খাতে প্রভাব ফেলছে।

বিষয় : রপ্তানি তৈরি পোশাক মাসভিত্তিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ২১ জুন ২০২৬

মে মাসে ঘুরে দাঁড়ালেও ইইউতে পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রবণতা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ধীরগতি দেখা দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে এ বাজারে রপ্তানি কমেছে ৬৪০ মিলিয়ন ডলার।রপ্তানি উন্নয়ন ব্যুরো—ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ১৭ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল আরও বেশি।যদিও মে মাসে রপ্তানিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। এপ্রিলে ১ দশমিক ৫২ বিলিয়ন ডলার রপ্তানির বিপরীতে মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৮২ বিলিয়ন ডলারে। মাসভিত্তিক হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৯ দশমিক ৬ শতাংশ।

আরও  পড়ুন, পিসিটির সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে পৌঁছাল আধুনিক কিউজিসি ক্রেন

তবে শিল্পসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক পুনরুদ্ধার সত্ত্বেও সার্বিকভাবে ইউরোপীয় বাজারে চাহিদা এখনও প্রত্যাশার তুলনায় কম রয়েছে।ইপিবির পরিচালক আলমগীর হোসেন বলেন, অর্থবছরের শুরুর দিকে রপ্তানি কমলেও সাম্প্রতিক মাসগুলোতে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকলে এ ইতিবাচক ধারা অব্যাহত থাকতে পারে।মে মাসে জার্মানিতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়ে ৪০৯ দশমিক ৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ইউরোপীয় ইউনিয়নে মোট রপ্তানির প্রায় ২২ দশমিক ৫ শতাংশ। এছাড়া স্পেন দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে অবস্থান ধরে রেখেছে।বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ক্রয়াদেশের ধীরগতি এবং ইউরোপীয় ভোক্তাদের ব্যয় সংকোচন এ খাতে প্রভাব ফেলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত