আফ্রিকার দেশ কেনিয়ায় ইলেকট্রনিকস ও গৃহস্থালি পণ্য রপ্তানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এ লক্ষ্যে কেনিয়ার বেসরকারি প্রতিষ্ঠান নর্থ লাইট হোল্ডিংসের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে কোম্পানিটি। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে ওয়ালটন। চুক্তি অনুযায়ী, কেনিয়ার রাজধানী নাইরোবিতে নিবন্ধিত নর্থ লাইট হোল্ডিংস দেশটির বাজারে ওয়ালটনের পণ্য কেনা ও বাজারজাত করার পাশাপাশি প্রচার এবং গ্রাহকসেবা কার্যক্রম পরিচালনা করবে। কোম্পানি-সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আগামী বছরের প্রথমার্ধে কেনিয়ায় পণ্য রপ্তানি শুরু করার পরিকল্পনা রয়েছে ওয়ালটনের। প্রাথমিক পর্যায়ে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন ও ওয়াশিং মেশিন রপ্তানি করা হবে।
আরও পড়ুন,ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের বাধা দূর করার দাবি ঢাকার
প্রথম দফায় রপ্তানির সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ মার্কিন ডলার। ২০২৯ সালের মধ্যে এ রপ্তানি ৫০ লাখ ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। বিদেশের বাজারে ওয়ালটনের সম্প্রসারণ কার্যক্রম নতুন নয়। কোম্পানিটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে রপ্তানি শুরু করে ওয়ালটন। বর্তমানে বিশ্বের প্রায় ৬৪টি দেশে তাদের পণ্য রপ্তানি হচ্ছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে কোম্পানিটি ৮ লাখ ইউনিট ইলেকট্রিক্যাল ও গৃহস্থালি পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি হয়েছে ১ লাখ ২২ হাজারের বেশি ইউনিট। এসব পণ্যের মধ্যে রেফ্রিজারেটরের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। পাশাপাশি কম্প্রেসর, এয়ার কন্ডিশনার, টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যও রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের লক্ষ্য, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের ২০০টি দেশে পণ্যের বাজার সম্প্রসারণ করা। কেনিয়ায় রপ্তানি কার্যক্রম শুরু হলে আফ্রিকার বাজারে কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হতে পারে।

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন