দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক বাংলাকিউআর পেমেন্ট ৩ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

বাংলাকিউআর পেমেন্ট ৩ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

দেশে আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের ফলে বাংলাকিউআরভিত্তিক লেনদেনে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা দিয়েছে। গত ৯০ দিনে বাংলাকিউআর লেনদেনের সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৩ গুণ। একই সময়ে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় ৫ গুণ।বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এসব তথ্য জানান।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা মোবাইল অ্যাপ ব্যবহার করে দেশজুড়ে প্রায় ৩৯ লাখ মার্চেন্টে বাংলাকিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারছেন।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ বাংলাকিউআর পেমেন্ট হতো। এসব লেনদেনের দৈনিক গড় অর্থমূল্য ছিল ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ৩ লাখ বাংলাকিউআর পেমেন্ট হচ্ছে। এর অর্থমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দেশীয় বাংলাকিউআর ব্যবস্থায় লেনদেন সম্প্রসারণের অংশ হিসেবে চলতি বছরের ১ জুলাই থেকে সব ধরনের প্রোপ্রাইটারি কিউআরের পরিবর্তে বাংলাকিউআর প্রতিস্থাপন করা হয়েছে। 

আরও  পড়ুন, বাংলাদেশি পাটপণ্যে ভারতে সর্বোচ্চ ৪৪৫ ডলার শুল্ক

একই সঙ্গে এই ব্যবস্থার পারফরম্যান্স বাড়ানো প্রচার কার্যক্রম জোরদার এবং মূল্য নির্ধারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।আগামী ১ অক্টোবর থেকে বাংলাকিউআরভিত্তিক পেমেন্ট গ্রহণে মার্চেন্টদের আরও উৎসাহিত করতে সংশ্লিষ্ট মার্চেন্ট হিসাবে অর্থ তাৎক্ষণিকভাবে জমা দেওয়ার ব্যবস্থা চালু হবে।একই সময় থেকে বাংলাকিউআর পেমেন্টে অধিগ্রহণকারী প্রতিষ্ঠানের মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর সর্বোচ্চ ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইস্যুকারী প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ রিইমবার্সমেন্ট ফি বা আইআরএফ শূন্য করা হয়েছে। এতে বাজার পর্যায়ে বাংলাকিউআর পেমেন্টের খরচ কমবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।এদিকে বাংলাকিউআরে গড় লেনদেনের পরিমাণও বেড়েছে। সেপ্টেম্বর মাসে প্রতিটি লেনদেনের গড় অর্থমূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ১০১ টাকা। জুন মাসে এই পরিমাণ ছিল ২ হাজার ৮০০ টাকা।ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে আগামী ১ নভেম্বর থেকে বাংলাকিউআর কোডের মাধ্যমে পারসন-টু-পারসন বা পিটুপি লেনদেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরিফ হোসাইন খান জানান, নতুন ব্যবস্থায় একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলাকিউআর স্ক্যান করে সরাসরি অর্থ স্থানান্তর করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে বাংলাকিউআর কোডের ছবি আপলোড করেও টাকা পাঠানোর সুযোগ থাকবে।

বিষয় : লেনদেন পেমেন্ট বাংলাকিউআর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দৈনিক বাংলাকিউআর পেমেন্ট ৩ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x