দৈনিক সংবাদ দিগন্ত

সঞ্চয়পত্রে ভুল ব্যাংক হিসাবে টাকা যাওয়ার ঝুঁকি কমাতে নতুন ব্যবস্থা

সঞ্চয়পত্রে ভুল ব্যাংক হিসাবে টাকা যাওয়ার ঝুঁকি

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে গ্রাহকদের ভোগান্তি কমাতে আজ মঙ্গলবার থেকে চালু হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বা এভিএস।নতুন এ ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় দেওয়া ব্যাংক হিসাব নম্বর টাকা পাঠানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে এ ব্যবস্থা চালু করছে। অর্থ বিভাগের এসপিএফএমএস কর্মসূচির আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।বর্তমানে সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ৯টির লেনদেন অনলাইন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। এ ব্যবস্থায় নিবন্ধিত একক গ্রাহকের সংখ্যা ৩৯ লাখ ৪৬ হাজারের বেশি।প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে গ্রাহকদের মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়।

আরও  পড়ুন, রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৯৮ বার পেছাল

 একই সময়ে গড়ে প্রায় ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু হয়।এতদিন সঞ্চয়পত্র কেনার সময় গ্রাহক যে ব্যাংক হিসাব নম্বর দিতেন সেটিই সরাসরি সিস্টেমে যুক্ত করা হতো। কোনো একটি সংখ্যা ভুল হলেও ইএফটি ফেরত আসত। পরে তথ্য সংশোধন করে আবার টাকা পাঠাতে হতো।নতুন এভিএস ব্যবস্থায় হিসাব নম্বর দেওয়ার পরই সেটি বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তি অবকাঠামো এবং সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে যাচাই করা হবে। প্রথমে হিসাবটি সঠিক ও সচল কি না তা দেখা হবে। এরপর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সঙ্গে হিসাবধারীর তথ্য মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।ফলে টাকা পাঠানোর আগেই ভুল বা অসামঞ্জস্যপূর্ণ হিসাব শনাক্ত করা সম্ভব হবে। এতে গ্রাহকের ভোগান্তি কমার পাশাপাশি সঞ্চয়পত্রের অর্থ আরও নিরাপদে ও নির্ভুলভাবে প্রকৃত হিসাবধারীর কাছে পৌঁছানো সহজ হবে।

বিষয় : ভোগান্তি সঞ্চয়পত্র ভুল ব্যাংক ভোগান্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সঞ্চয়পত্রে ভুল ব্যাংক হিসাবে টাকা যাওয়ার ঝুঁকি কমাতে নতুন ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x