দৈনিক সংবাদ দিগন্ত

টানা তিন দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম।শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।

আরও  পড়ুন, এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে নারীদের অংশগ্রহণ, গ্রামে হিসাব ২ কোটি ৩০ লাখ

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।এর আগে শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে।আজ রোববার নতুন করে দাম সমন্বয় না হওয়ায় সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

বিষয় : তিন দফা সোনার দাম ২২ ক্যারেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টানা তিন দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম।শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।

আরও  পড়ুন, এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে নারীদের অংশগ্রহণ, গ্রামে হিসাব ২ কোটি ৩০ লাখ

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩৩ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।এর আগে শুক্রবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। ফলে এক দিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে।আজ রোববার নতুন করে দাম সমন্বয় না হওয়ায় সর্বশেষ নির্ধারিত দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত