ইসির সামনে ছাত্রদলের প্রতিবাদ অবস্থান কর্মসূচি আজ
ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদসহ তিন দফা দাবিতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টা থেকে আবারও কর্মসূচি পালন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গতকাল রবিবার রাতে কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কর্মসূচির কথা জানান।এর আগে দিনভর ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার নির্বাচন কমিশন ভবনে এসে বেশ কয়েকটি সিদ্ধান্ত প্রভাবিত করেছে। সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। তারা (ইসি) আমাদের আশ্বস্ত করেছে, এ বিষয়ে তারা অবগত রয়েছেন। অবশ্যই পরে কেউ যেন এভাবে প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করতে না পারে, সেগুলো তারা দেখবেন। তিনি বলেন, আমাদের আজকের (গতকাল) ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত করছি। আগামীকাল (আজ) আবারও ১১টা থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি শুরু করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখব।আরো পড়ুন , দুদিন পর শুরু নির্বাচনী প্রচারণা বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলাএর আগে বেলা ১১টায় ইসি কার্যালয়ের সামনে পূর্ব নির্ধারিত ‘নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে বসে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা। এ অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন।তিন অভিযোগের ভিত্তিতে ছাত্রদল এ কর্মসূচি পালন করছে। অভিযোগগুলো হলোÑ পোস্টাল ব্যালটসংক্রান্ত বিষয়ে ইসির পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত; বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে ইসির হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ এবং বিশেষ রাজনৈতিক দলের হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসির বিতর্কিত প্রজ্ঞাপন জারি।পর্যবেক্ষণ করছে জামায়াত : তিন দাবিতে ইসির সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। গতকাল বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করব সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য যাতে আমরা সবাই সহযোগিতা করি, কোনো ধরনের কোনো সমস্যা যাতে আমরা তৈরি না করি।