দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

তিন দফা দাবিতে সাজেক-দীঘিনালা সড়কে ফের অবরোধ

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু হয়েছে। তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও গণ অধিকার রক্ষা কমিটির ডাকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকাল থেকে গঙ্গারাম উঁচাবাজারসহ সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা। কোথাও কোথাও সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী সব ধরনের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।সংগঠন দুটির নেতারা জানান, প্রশাসনকে দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমার মধ্যে তিন দফা দাবি পূরণ না হওয়ায় তাঁরা আবারও অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করেছেন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।

আরও  পড়ুন, কুমিল্লায় জামায়াতের নেতৃত্ব নিয়ে বিরোধ, গাড়ি ভাঙচুর

বিবৃতিতে বলা হয়, সাজেকের মাচালঙ এলাকার বিভিন্ন স্থানে অবস্থানরত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে গত ১১ অক্টোবর সাজেক পর্যটন সড়কে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল। ওই দিন প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো পূরণের আশ্বাস দিলে অনির্দিষ্টকালের অবরোধ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ সংগঠন দুটির।এদিকে, গত ১২ অক্টোবর থেকে সাজেক পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ফলে বর্তমানে সেখানে কোনো পর্যটক অবস্থান করছেন না।সড়ক অবরোধের কারণে স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বিষয় : অবরোধ তিন দফা সাজেক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

তিন দফা দাবিতে সাজেক-দীঘিনালা সড়কে ফের অবরোধ

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x